সময়
ভোর ৪টা। ঘুম থেকে সময়মত উঠতে পারার অনিশ্চয়তার সমাধান হয়েছিলো দু'জন মানুষের
আগমণে। তাদের প্রতি কৃতজ্ঞ।
রাতের আধারকে এড়িয়ে নির্দিষ্ট একজন মানুষকে বাসা থেকে নিরাপদে স্টেশন নিয়ে যাওয়ার চিন্তা থেকে এত রাতে অলিগলিতে
প্রবেশ। প্রহরী'কে ঘুমন্ত মনে
হওয়াতে ছবি তোলার ভাবনা একটু দেরিতে আসার ফল হিসেবে ছবি
তুলতে ব্যর্থ ।
স্টেশনে দাড়িয়ে ট্রেনের অপেক্ষায়......
গন্তব্য - কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ।
বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর-২৩, বাঁধন এপ উদ্বোধন অনষ্ঠানের
অতিথি।
উপস্থাপনাকে আমি সবচেয়ে বেশি উপভোগ করি। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান একটা ফ্লো বজায় রাখতে সক্ষম হন উপস্থাপনায় থাকা
আদিবা আপু এবং ফাহিম ভাই। ধন্যবাদ নয় শুধু , উপস্থাপনায়
উনাদের অনূসরণ করার চিন্তা প্রবল।
সজীব ত্রিপুরা ভাই এর গাওয়া গান
আমি বাসায় এসেও অনেকবার শুনেছি। গানগুলো আসলে অসাধারণ।
র্যাম্প শো'র গল্পগুলো
ভালো। ভাবার্থ উপলব্ধি করতে পারাটা বড় অর্জন। (র্যাম্প শো'টি)
আপাতত এখানে রাখি....
Mahmuda আপু, আপনার সাথে তোলা ছবির বিশেষত্ব অনেক। সে জন্য আপনাকে
বিশেষভাবে ধন্যবাদ। কিন্তু, বিদায় মুহুর্তে আপনার মন খারাপ অপ্রত্যাশিত
ছিলো।
পরিশেষে বাঁধন নোয়াখালী সরকারী কলেজ ইউনিটের পক্ষ থেকে কুভিসক ইউনিটের নতুন কমিটির সকলকে অভিনন্দন!

Comments
Post a Comment
Thank you!