অবহেলায় কাটে অবসর। তাই সম্ভবত এক সাথে জুটে
নানা কাজ। তখন, আমি হেরে যায় নিজের ব্যস্ততার সঙ্গে পাল্লা দিতে। সময় নির্দিষ্ট। মস্তিষ্কে অনেক কাজের সংকেত। স্মৃতি শক্তি খুবই দূর্বল। স্মৃতিশক্তির একটা ব্যাক আপ খোঁজা উচিত?
পার্বতী, তুমিই বলো। আমার কি দরকার!
পার্বতী, তুমিই বলো। আমার কি দরকার!
নারীর গল্প এনে লজ্জা দিবে না । এটা আমার এখন ফ্যাশনের সাথে জড়িয়ে যাচ্ছে। দিন দিন নৈতিকতা থেকে স্ব-ঘোষিত ভাবে সরে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি অনৈতিকতার অতল গহ্বরে।
সাহারা অথবা আসমা! এদের বক্তব্যই কি আমার এই সিচুয়েশনে?
না থাক। এদের অনেক দিন ধরে খোঁজ নিচ্ছি না। এখন জিজ্ঞেস করলে কিছু, বিরক্ত দেখাবে।
আচ্ছা, রাফি। তোমাকে জিজ্ঞেস করবো? তোমার চোখে আমার আইডেন্টিটি শুধু মাত্র সিম উঠানোর কাজে থাকা এক লোক।
আমার ব্যাপারে এমন ধারণার হেতু আসলে কি? আমাকে কি তাহলে এখন সিম যারা উঠাই, তাদের ফলো করে দেখতে হবে? তাদের চাল-চরণ অবজারভ করতে হবে?
আহারে,! আমি দেখি স্পাই হতে হচ্ছে। না ভাই। আমি এটা পারবো না। নিজের খেয়াল এখনো রাখতে পারছি না।
অবসেশনে ভূগতে ভূগতে এখন আমার গতিবিধি সন্দেহজনম। আপাতত কারাগারে থাকতে ইচ্ছুক। একটা মামলা হউক, যেখানে বাদী স্বয়ং আমি।
নারী সঙ্গী ব্যতিত ফুচকা খাওয়ার ব্যক্তিগত সংকল্পে ব্যাঘাত! প্রশ্ন হচ্ছে, নারী সঙ্গী বলতে কি বুঝি?
এই প্রশ্নের উত্তরের আড়ালে আছে আমার কারাবন্দী জীবনের হিস্টোরি।
লিখেছেন- আরিফুল ইসলাম

Comments
Post a Comment
Thank you!