ফার্মগেইট থেকে মিরপুর-১০: মেট্রো ট্রিপে জরিমানার টুইস্ট

লেখার সময়: মার্চ ৬, ২০২৪

ফার্মগেইট মেট্রো স্টেশন থেকে মিরপুর-১০ এর উদ্দেশ্যে টিকেট কাঁটতে গিয়ে শুরুতে পড়লাম ভাংতির প্যাচালে। সিরিয়াল হারালাম।
ভাংতি ম্যানেজ করে আবার সিরিয়ালি দাঁড়িয়ে অপেক্ষা করছি টিকেট কাটা সম্পন্ন করতে।

চলন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ফটোসেশানের চিন্তা থেকে সময় অপচয় শুরু করলাম। এদিকে, উত্তরা উত্তর গামী প্রতিটা মেট্রোর জনবহুলতা দেখে মেট্রোতে উঠে গন্তব্যে আসার চিন্তায় কালক্ষেপণ করতে শুরু করি।

ধৈর্যের বাঁধ ভেঙ্গে দলাদলি করে মেট্রোতে চেপে বসি।

মিরপুর-১০। পৌঁছে গেছি নিজের গন্তব্যে। কিন্তু, মেট্রো স্টেশন থেকে বের হওয়া এখনো বাকি।
জরুরী বহির্গমণের পথ ধরে এসে বের হওয়ার গেইটে। টিকেট পান্স করার সময় পড়লাম বিপাকে।আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। পাঠিয়ে দেওয়া হল আরেক লাইনে।

দাঁড়িয়ে থেকে ভাবছি, সমস্যা আসলে কোথায়? সেবা প্রদানকারীকে দিলাম টিকিট সমুহ। উনি টিকেট চেক করে জানান দিলেন, ১০০ টাকা করে জরিমানা দিতে হবে।
কেন, প্রশ্নের উত্তরে তিনি জানালেন, আমরা ৬০ মিনিটের বেশি সময় ব্যয় করেছি। অধিক সময় স্টেশনে থাকার অপরাধে ১০০ টাকা করে জরিমানা দিতে হবে।

কি আর করা যায়? জরিমানা বুঝিয়ে দিয়ে, টিকেট ফেরত নিলাম। তারপর নির্দিষ্ট জায়গায় টিকেট জমা দিয়ে বের হলাম স্টেশন থেকে।
সম্ভবত, এটা আমার জন্য প্রথম জরিমানা প্রদান।

 

Comments