পূর্বের সংখ্যার বর্গ জেনে পরে সংখ্যার বর্গ বলার কৌশল


 বর্গ শব্দের সাথে আমরা অনেকে পরিচিত। কত করেছি বর্গ, তার হিসাব আছে? মনে হয় নেই! আমরা কেউ কেউ কিছু কিছু সংখ্যার বর্গ মুখস্থ টোটাস্থ ও করে ফেলেছি। ৫ এর বর্গ কত? হুট করে বলে দি ২৫।

৫ এর বর্গ মানে ৫ × ৫ = ২৫

X এত বর্গ মানে X × X = Y [X একটি সংখ্যা, Y তার বর্গ]

আচ্ছা, আমাদের কে কেউ যদি একটি সংখ্যার বর্গ বলে দেয়, তাহলে কি আমরা তার পরের সংখ্যার বর্গ বলে দিতে পারব?

 আশা করি না পারলেও আজ থেকে পারব। "ইনশা আল্লাহ্" দুটো কৌশল আমার জানা। সবচেয়ে সহজ টার জন্য আমাদের কে যোগ করাতে দক্ষ থাকতে হবে.!

১/ সহজ কৌশলঃ-
আমাদের কে কেউ বলল ৫ এর বর্গ ২৫ হলে ৬ এর বর্গ কত?
তখন আপনি মনে মনে যোগ করা শুরু করবেন! যে সংখ্যা ৩টা বলা আছে সেগুলো যোগ করবেন। ৫ এর বর্গ ২৫, হলে ৬ এর বর্গ হবে ৫ + ২৫ + ৬ = ৩৬
কি আশ্চর্য?
৯ এর বর্গ ৮১ হলে ১০ এর বর্গ কত?
একটু চিন্তা করুন তো কত হয়?
আগের নিয়ম অনুসারে, ৯ + ৮১ + ১০ = ১০০
এই ১০০ হল ১০ এর বর্গ।

২/ মাথা খাটানো কৌশলঃ-
এই কৌশলটার জন্য আমাদের কে দিগুন করার ক্ষেত্রে এবং যোগ করার ক্ষেত্রে একটু বেশি দক্ষ হতে হবে- "যে সংখ্যার বর্গ চাচ্ছেন, সেই সংখ্যার আগেরটার ২গুন + তার বর্গ + এক[১]"
"তার" বলতে আগের সংখ্যাটাকে বুঝানো হয়েছে!


চলুন দেখি নি মাথা খাটানো কৌশল কতটা পবিত্র-
৪ এর বর্গ ১৬ হলে ৫ এর বর্গ কত?
কেউ যদি আমাদের এই প্রশ্ন করে আমরা তখন প্রায় চিৎকার করে বলে ফেলি ২৫। কিন্তু আমরা এখানে কৌশল ব্যবহার করে শিখব, যাতে বড় বড় সংখ্যার ক্ষেত্রেও খুব দ্রুত বলে দিতে পারি।
এখানে, আমদের কে বলতে হবে ৫ এর বর্গ কত? দেওয়া আছে, ৪ এর বর্গ ১৬
কৌশল অনুসারে (২ × ৪) + ১৬ + ১ = ২৫
৫ এর বর্গ পেয়ে গেলাম ২৫


আমরা এবার দেখব ১৪ এর বর্গ ১৯৬ হলে, ১৫ এর বর্গ কত?
কৌশল অনুসারে (২ × ১৪) + ১৯৬ + ১ = ২২৫
১৫ এর বর্গ পেয়ে গেলাম ২২৫

আরিফুল ইসলাম
বয়ারচর, নোয়াখালি, বাংলাদেশ!
প্রকাশের সময়: ডিসেম্বর ০৩, ২০২০

 

Comments